ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

স্ফুলিঙ্গ ডেক্স :

দেশের সাধারণ মানুষের ভূমিসেবা প্রাপ্তি সহজ করা এবং মাঠপর্যায়ের অফিসগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) ১৪টি সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স (ডিকেএমপি) অনুবিভাগের উপসচিব সাদেকুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে অতি সম্প্রতি এই নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়েছে, স্মার্ট ও আধুনিক ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। তবে এর সুবিধা সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছাতে উপজেলা, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসগুলোর কাজ নিয়মিত তদারকি করা প্রয়োজন।

নির্দেশনার প্রধান দিকসমূহ:

  • উপস্থিতি ও সময়ানুবর্তিতা: ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি ও দাপ্তরিক শৃঙ্খলা জোরদার করতে হবে।

  • দ্রুত সেবা নিশ্চিতকরণ: ই-নামজারি, খতিয়ান প্রদান, ভূমি উন্নয়ন কর গ্রহণ এবং ডিজিটাল রেকর্ড সংশোধনের মতো কাজগুলো নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে হবে।

  • দালাল ও দুর্নীতিমুক্ত পরিবেশ: অফিসগুলোকে দালালচক্র ও অনিয়ম থেকে মুক্ত রাখতে হবে। প্রতিটি সেবার ফি ও সময়সীমা নাগরিক তথ্যবোর্ডে স্পষ্টভাবে ঝুলিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

  • হয়রানি রোধ ও অভিযোগ নিষ্পত্তি: ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’ ও ডিজিটাল অভিযোগ ব্যবস্থাপনা কার্যকর করে দ্রুত সেবাপ্রার্থীদের সমস্যার সমাধান নিশ্চিত করতে হবে।

  • আকস্মিক পরিদর্শন: অনিয়ম চিহ্নিত করতে জেলা প্রশাসকদের ঘন ঘন ঝটিকা ও আকস্মিক পরিদর্শনের ওপর জোর দেওয়া হয়েছে।

প্রতিটি জেলায় মনিটরিংয়ের মাধ্যমে কী অগ্রগতি হলো এবং কী ব্যবস্থা নেওয়া হলো—তা উল্লেখ করে জেলা প্রশাসকদের প্রতি মাসের ১০ তারিখের মধ্যে ভূমি মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *