যশোরে ডেঙ্গুর প্রকোপ : ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৯, হাসপাতালে চিকিৎসাধীন ২৫

যশোরে ডেঙ্গুর প্রকোপ : ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৯, হাসপাতালে চিকিৎসাধীন ২৫

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে ডেঙ্গু পরিস্থিতির আপডেট জানিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সিভিল সার্জন অফিস যশোর কর্তৃক প্রকাশিত আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) এর বিশেষ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যশোর জেলায় সর্বমোট ৪১১ জন ডেঙ্গু রোগী আনুষ্ঠানিকভাবে শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে ইতোমধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮৪ জন এবং বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ২৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে জেলায় মোট ২ জনের মৃত্যু হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য ২ জন রোগীকে রেফার্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৯ জন রোগীর সবাই সরকারি হাসপাতালে ভর্তি হয়ে সেবা নিচ্ছেন। এই সময়ের মধ্যে কোনো বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তির তথ্য পাওয়া যায়নি।

সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ মো. শামসুল ফালাকের প্রস্তুত করা এই ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনটি সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা অনুমোদন প্রদান করেছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *