ঝিকরগাছা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সামাদ (বড় সাহেব)-এর ৪০তম এবং তাঁর সুযোগ্য পুত্র আব্দুল হালিম (মেহেদী)-র ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) আসর নামাজ বাদ সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস চত্বরে পরিবারের পক্ষ থেকে এই আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
মরহুম বড় সাহেবের পুত্র ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউল আজম রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্ষীয়ান রাজনীতিবীদ মর্তোজা এলাহী টিপু।
অনুষ্ঠানে বিদেহী রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পীরতলা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুশফিকুর রহমান। এ সময় তাঁর সাথে দোয়া পরিচালনা করেন ঝিকরগাছা বাস স্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আবদুস শুকুর।
আলোচনা সভায় বক্তারা মরহুম আব্দুস সামাদ (বড় সাহেব) ও আব্দুল হালিম (মেহেদী)-র বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দলের প্রতি অবদান এবং ঝিকরগাছার সামাজিক উন্নয়নে তাঁদের অবিস্মরণীয় ভূমিকা স্মরণ করে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হাসান সামাদ নিপুন, সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার, লেডিস ক্লাবের সভাপতি ও সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস-এর অধ্যক্ষ মাসুমা মিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুজ্জামান খান রনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লাল্টু, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু, সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, যুবদলের সাবেক আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, পৌর বিএনপি নেতা মুজিবুল এলাহী মিঠু ও পৌর যুবদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদুল আলম লিটন।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুর রব, সাবেক পৌর কাউন্সিলর গোলাম কাদের বাবলু, সরকারি মশিউর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মহিদুল ইসলাম, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দিন, ফ্রেন্ডস টোয়েন্টি-র সাধারণ সম্পাদক শাহাজাহান আলীসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষকদলের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

