বেনাপোল ও শহরের বারান্দী মাঠপাড়ার ২জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বেনাপোল ও শহরের বারান্দী মাঠপাড়ার ২জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) যশোর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— বেনাপোল পোর্ট থানার সাদিপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে আলমগীর হোসেন এবং যশোর শহরের বারান্দী মাঠপাড়ার ওসমান খানের ছেলে জনি খান। তারা উভয়েই পূর্বে জামিনে মুক্তি পেয়ে বর্তমানে পলাতক রয়েছেন।

আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২১ জানুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম হাওলাদার সাদিপুর-রঘুনাথপুর সড়কের পুকুরকান্দা এলাকায় অভিযান চালান। উক্ত অভিযানে এক কেজি গাঁজাসহ আলমগীর হোসেনকে আটক করা হয়। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ আসামি আলমগীর হোসেনকে ২ (দুই) বছরের সশ্রম কারাদণ্ড এবং ২,০০০ (দুই হাজার) টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ (দুই) মাসের কারাদণ্ডের আদেশ দেন।

অপর মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৪ জুন দুপুরে যশোর শহরের বারান্দী খালধার সড়কে অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবাসহ জনি খানকে আটক করে সিআইডি। সিআইডির এসআই ফিরোজ একতেয়ার সাহেদের পরিচালনায় এ ইয়াবা উদ্ধার হয় এবং কোতোয়ালি থানায় মামলা হয়। শুনানি শেষে বিজ্ঞ আদালত আসামি জনি খানকে ১ (এক) বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

আদালত সূত্র জানায়, উভয় মামলার আসামিরা জামিন পাওয়ার পর থেকে আত্মগোপনে থাকায় তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারির আইনি প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *