যশোরে ২৪ ঘণ্টায় ৪ জনের ডেঙ্গু শনাক্ত : কোনো মৃত্যুর ঘটনা নেই

যশোরে ২৪ ঘণ্টায় ৪ জনের ডেঙ্গু শনাক্ত : কোনো মৃত্যুর ঘটনা নেই

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে ডেঙ্গু পরিস্থিতি সংক্রান্ত সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় জেলাজুড়ে নতুন করে ৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অদ্যবধি (৮ আগস্ট) জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮০ জনে। স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গুতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) যশোর সিভিল সার্জন কার্যালয়ের এক দাপ্তরিক ডেঙ্গু প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩ জন রোগী ভর্তি হয়েছেন। জেলার বাকি উপজেলাগুলোতে নতুন করে কোনো ডেঙ্গু রোগী ভর্তির তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বর্তমানে যশোর জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ১৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে অভয়নগরে সর্বোচ্চ ১২ জন, বাঘারপাড়ায় ১ জন, কেশবপুরে ১ জন এবং যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২ জন চিকিৎসাধীন আছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সুস্থ হয়ে মোট ৩৬৩ জন রোগী হাসপাতাল ছেড়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য অন্য জায়গায় রেফার্ড করা হয়েছে মাত্র ১ জনকে। জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর খবর নেই, ফলে মোট মৃত্যুর সংখ্যা শূন্যই রয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *