গণভোটের রায় না মানলে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াত সেক্রেটারি জেনারেলের!

গণভোটের রায় না মানলে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াত সেক্রেটারি জেনারেলের!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

জনগণের চাওয়া-পাওয়া এবং গণভোটের রায় মেনে নেওয়া না হলে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন অধরাই থেকে যাবে বলে হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিঞা গোলাম পরওয়ার।

আজ বিকেলে যশোর শহরের ঐতিহ্যবাহী বিডি হলে আয়োজিত ‘গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বার্তা দেন।

সরকারকে লক্ষ্য করে গোলাম পরওয়ার বলেন, “সংসদে আলোচনার টেবিলে বসে সংবিধান সংস্কারের সিদ্ধান্ত মেনে নেওয়ার সুযোগ এখনও রয়েছে। কিন্তু সেটি করা না হলে, দেশের ৭০ শতাংশ মানুষের ভোটাধিকারের শক্তিকে কাজে লাগিয়ে রাজপথের আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই গণভোটের রায় বস্তবায়ন করা হবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসূলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

দেশের বর্তমান রাজনৈতিক চিত্র ও শাসনব্যবস্থা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে জামায়াত নেতা বলেন, “গত পাঁচ মাসে রাষ্ট্রের মূল কাঠামোগুলোতে আশানুরূপ কোনো পরিবর্তন আসেনি। জেলা পরিষদ, সিটি করপোরেশন কিংবা পৌরসভা—সব জায়গায় সেই পুরোনো দলীয়করণ ও দুর্নীতি বহাল রয়েছে। কেবল নাম বদলেছে, কিন্তু রাজনৈতিক চরিত্রের কোনো পরিবর্তন হয়নি।”

তিনি অবিলম্বে ফ্যাসিবাদের পথ পরিহার করে দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্র গঠনের আহ্বান জানান। একই সাথে ১১ দলীয় জোটের ঘোষিত গণমিছিল ও রাজপথের সকল কর্মসূচিতে সাধারণ মানুষকে রাজপথে নামার আহ্বান জানান তিনি।

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ.এস.এম শাহরিয়ার কবির, যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য মুক্তার আলী এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

এছাড়া জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান, এলডিপি জেলা সম্পাদক খালেকুজ্জামান রিপন এবং জেলা এবি পার্টির সভাপতি ইয়ামিনুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *