৩০ কিলোমিটার জুড়ে জনতার ঢল

সালাউদ্দিন সাগর :

যশোর বিমানবন্দর থেকে শার্শার উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনে যশোর বিমানবন্দর থেকে উলাশী পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার রাস্তা ছিল উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ। রাস্তার দু’পাশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ তাকে অভ্যর্থনা জানাতে জড়ো হন।

সোমবার সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান যশোর বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে অভ্যর্থনা জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এরপর বিমানবন্দর থেকে তিনি সড়কপথে উলাশীর উদ্দেশে যাত্রা করেন। পুরো পথজুড়ে জনগণ স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানায়, আর প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী ও ঝিকরগাছা এলাকায় ফুলচাষিদের অংশগ্রহণে পরিবেশ আরও বর্ণিল হয়ে ওঠে। সেখানে সাধারণ মানুষ ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়, যা পুরো সফরকে উৎসবমুখর করে তোলে।

সরকার গঠনের পর এটি তার প্রথম যশোর সফর বলে জানা গেছে। সফরকালে তার কর্মসূচির মধ্যে রয়েছে খাল খনন প্রকল্পের উদ্বোধন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যা সম্প্রসারণের উদ্বোধন এবং ঈদগাহ ময়দানে একটি জনসভায় অংশগ্রহণ।

দিনশেষে সন্ধ্যায় তিনি যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

ছবি ভিডিও থেকে নেয়া।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *