যশোরে উলসী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের শার্শা উপজেলার উলসী খাল (জিয়ার খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচনের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী দোয়া-মোনাজাতে অংশ নেন এবং প্রতীকীভাবে কোদাল দিয়ে মাটি কেটে খননকাজের সূচনা করেন। পাশাপাশি তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী নারীদের জন্য এলপিজি গ্যাস কার্ড প্রদান, ডিগ্রি পর্যন্ত নারীদের শিক্ষা বিনামূল্যে করা, উলসী খালের ওপর নতুন সেতু নির্মাণ এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং যশোর-১ আসনের সংসদ সদস্য মোঃ আজীজুর রহমান। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *