২ যুবককে মারতে এসে পুলিশের হাতে ‘কিশোর গ্যাং’-এর ৫ সদস্য আটক : চাকু উদ্ধার

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকার তাছির ইলেক্ট্রিক নামক দোকানের সামনে দুই যুবককে মারপিট করতে আসার সময় কিশোর গ্যাং এর ৫সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।

কোতয়ালি থানার এসআই আব্দুস সালাম বলেছেন, গত ১৭ এপ্রিল রাত নয়টার দিকে তিনি গোপন সূত্রে সংবাদ পান আসামিরা উল্লেখিত স্থানে জড়ো হচ্ছে মারামারি করার জন্য। তিনি সংবাদ পেয়ে সেখানে যান এবং ৫জনকে আটক করেন।

এরা হলো, শহরের জেল রোডস্থ অন্ধ হাফিজিয়া মাদ্রাসার পাশের মোস্তফার বাড়ির ভাড়াটিয়া মৃত দুলাল গাজীর ছেলে আরাফাত গাজী (১৮),  হামিদপুরের আকমানের ছেলে রবি (১৬), ঝুমঝুমপুরের কলোনীপাড়ার রহিমার বাড়ির ভাড়াটিয়া মৃত আশরাফুলের ছেলে সালমান (১৫), মোল্লাপাড়া আমতলার শওকতের ছেলে সাগর (১৫) এবং ঝুমঝুমপুর কলোনীর মৃত জাহিদের ছেলে সিহাব (১৫)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সেখানে গিয়ে তিনি জানতে পারেন, এই কিশোর গ্যাং এর সদস্যরা ওই এলাকার হাসান ও সাকিব হাসান নামে দুই যুবককে মারপিট করতে আসে। আসামিদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে।

তিনি আরো বলেছেন, আসামিদের রোববার আদালতে হাজির করা হয়। এদের মধ্যে আরাফাত গাজীকে কারাগারে এবং বাকি চারজন অপ্রাপ্ত বয়ষ্ক হওয়ায় তাদের কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে।

এআই দিয়ে তৈরি প্রতীকি ছবি

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *