যশোরে প্রয়াত বিএনপি নেতা কুয়াশার ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও যশোর নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান কুয়াশা’র ১৩তম মৃত্যুবার্ষিকী পালন করেছে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। রোববার (১৯ এপ্রিল) তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

যশোরের দক্ষিণবঙ্গের ছাত্ররাজনীতির একসময়ের জনপ্রিয় এই নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের কর্মীরা মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন। এসময় নেতৃবৃন্দ তার রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন এবং দলের দুঃসময়ে তার সাহসিকতার কথা তুলে ধরেন।

কবর জিয়ারত শেষে মরহুম আবিদুর রহমান কুয়াশার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসী তার বিদেহী আত্মার শান্তি কামনায় পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন। দোয়া অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *