২৪ ঘণ্টার মধ্যে চৌগাছার আতিয়ার হত্যাকাণ্ডের মূল হোতা র‍্যাবের জালে

২৪ ঘণ্টার মধ্যে চৌগাছার আতিয়ার হত্যাকাণ্ডের মূল হোতা র‍্যাবের জালে

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের চৌগাছা উপজেলার বেড় গোবিন্দপুর বাওড়ের গার্ড আতিয়ার রহমান (৪২) হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন ও মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। নির্মম এই হত্যাকাণ্ডের পর মাঠে নেমে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে মূল অভিযুক্ত মোহাম্মদ আলীকে (৩৮) রাজধানী ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। নিহত আতিয়ার রহমান চৌগাছা উপজেলার লস্করপুর গ্রামের ছবেদ আলীর ছেলে।

গত ২০ জুন সকাল থেকে নিখোঁজ থাকার পর, গত ২১ জুন বিকেল ৫টার দিকে বেড় গোবিন্দপুর বাওড়ের কচুরিপানার নিচ থেকে আতিয়ার রহমানের ভাসমান ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাতনামা ঘাতকেরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা ও পেট কেটে এবং পিঠে ছুরিকাঘাত করে নৃশংসভাবে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে কচুরিপানার নিচে লুকিয়ে রেখেছিল। লাশ উদ্ধারের পর আজ ২৩ জুন চৌগাছা থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলা রুজু হওয়ার পরপরই ছায়াতদন্ত শুরু করে র‍্যাব-৬, যশোর ক্যাম্প। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঘাতকের অবস্থান শনাক্ত করার পর র‍্যাব-৬ যশোর ক্যাম্প এবং র‍্যাব-৪ মিরপুর ক্যাম্পের একটি চৌকস দল রাজধানী ঢাকার মিরপুরে এক যৌথ অভিযান পরিচালনা করে। আজ ২৩ জুন রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে মিরপুর-১৪ নম্বরের ইব্রাহিমপুর নামক জায়গা থেকে হত্যাকাণ্ডের মূল হোতা মোহাম্মদ আলীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ইতিপূর্বে আটক হওয়া স্থানীয় ফতেপুর গ্রামের ওসমান (৩০) এবং লস্করপুর গ্রামের রাশেদকে (৩৮) বর্তমানে থানা হেফাজতে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। র‍্যাব-৬ জানিয়েছে, ঢাকা থেকে গ্রেফতারকৃত মূল আসামি মোহাম্মদ আলীকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে চৌগাছা থানায় হস্তান্তরের কাজ চলমান রয়েছে। চাঞ্চল্যকর এই ক্লুলেস হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেফতার করায় র‍্যাব-৬ যশোর ক্যাম্পের প্রতি সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সর্বস্তরের জনগণ। ফাইল ছবি।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *