হত্যা মামলায় তালিকাভুক্ত ২ দুর্ধর্ষ আসামি গ্রেফতার

হত্যা মামলায় তালিকাভুক্ত ২ দুর্ধর্ষ আসামি গ্রেফতার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

খুলনা মহানগরীর লবণচরা এলাকায় সম্প্রতি সংগঠিত একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় এক অভিযান চালিয়ে সন্দেহভাজন ২ মূল আসামিকে সফলভাবে গ্রেফতার করেছে লবণচরা থানা পুলিশ। খুলনার রূপসা সংলগ্ন এলাকায় গভীর রাতে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করে আসামিদের আইনের আওতায় আনে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গতকাল ২১ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ০১.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে লবণচরা থানা পুলিশ অত্র থানার দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার হত্যা মামলায় (মামলা নং-১২, তারিখ: ২০ আগস্ট ২০২৬; জি আর নং-১১৭) অভিযুক্ত তদন্তে প্রাপ্ত দুই আসামিকে আটক করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামিরা হলেন—খুলনা সদরের দক্ষিণ টুটপাড়া শহীদ শাহাদাত হোসেন সড়ক এলাকার স্থায়ী বাসিন্দা ও বর্তমানে লবনচরার মোল্লাপাড়া বাঙ্গালগলির অবস্থানকারী মোঃ ইকবাল খানের পুত্র মোঃ হাসিব খান (২৩) এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার চন্ডীনগরের বাসিন্দা ও বর্তমানে দক্ষিণ মোল্লাপাড়া মসজিদ গলির ভাড়াটিয়া তবিবার মোল্লার পুত্র পিলু ওরফে রানা ওরফে হীরু মোল্যা (৩১)।

লবণচরা থানাধীন দক্ষিণ মোল্লাপাড়া সাকিনস্থ বাঙ্গাল গলির রাস্তার মুখে এক বিশেষ অভিযান চালিয়ে তাদের দুজনকে ঘিরে ফেলে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আজ তাদের বিধিমোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের তদন্তে আরও উঠে এসেছে যে, গ্রেফতারকৃত মোঃ হাসিব খানের বিরুদ্ধে ইতিপূর্বে অস্ত্র আইন, দস্যুতা এবং মাদকের ২টিসহ মোট ৪টি গুরুতর মামলা চলমান রয়েছে। অন্যদিকে পিলু ওরফে রানা ওরফে হীরু মোল্যা একটি চাঞ্চল্যকর খুনসহ ডাকাতি মামলার তালিকাভুক্ত আসামি। চিহ্নিত এ সকল অপরাধীদের গ্রেফতারের মাধ্যমে নগরীর শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কেএমপির অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

সকলের সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে শিশু ফারহানের প্রাণ

পদ হারালেন তিন ব্যাংকের এমডি

বাস্তব অভিজ্ঞতা অর্জনে ঝিনাইদহের কালীগঞ্জে খুলনার কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আখের দর বৃদ্ধিতে স্বস্তি, মোবারকগঞ্জ সুগার মিলে শুভ রোপণ মৌসুমের পথচলা

আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে-কালীগঞ্জে রাশেদ খাঁন

আওয়ামী লীগকে ফেরাতেই জামায়াত এনসিপির লং মার্চের ঘোষনা

প্রেম, ১৬ মাসের সংসার এবং শেষমেশ ধর্ষণ মামলা!

অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ বিকাশে নজরুলের বিকল্প নেই- কোটচাঁদপুরে এমপি মতিয়ার রহমান

জেলা পরিষদ প্রশাসকের ২ লাখ টাকার অনুদান ঘোষণা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *