পিস্তল, গুলি ও ৩০ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার ২

পিস্তল, গুলি ও ৩০ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার ২

স্ফুলিঙ্গ রিপোর্ট :

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের একটি চৌকস দল সাভারে দীর্ঘ ৩ ঘণ্টার রুদ্ধশ্বাস এক বিশেষ অভিযান পরিচালনা করে ১টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ১টি শটগানের কার্তুজ, ধারালো বিদেশি ছোরা এবং ৩০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এ সময় সিসি ক্যামেরার সাহায্যে আস্তানা পরিচালনা করা ২ দুর্ধর্ষ অস্ত্রধারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম-এর সরাসরি নেতৃত্বে গত ২০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১৯:০০ ঘটিকা থেকে ২২:০০ ঘটিকা পর্যন্ত সাভার থানাধীন রাজাশন এলাকায় এই বড় ধরনের চিরুনি অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানকালে রাজাশন এলাকা থেকে পেশাদার দুই অস্ত্রধারী ও মাদক কারবারি—মোঃ রাসেল বাবু (২২), পিতা-মৃত আব্দুল গোফফার এবং মোঃ সজিব সরকার (২০), পিতা-মোঃ জাহিদুল সরকার-কে বিপুল পরিমাণ আলামতসহ ঘেরাও করে গ্রেফতার করা হয়।

অভিযান শেষে আসামিদের আস্তানা ও হেফাজত থেকে একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড পিস্তলের তাজা গুলি, একটি শটগানের কার্তুজ এবং কভারসহ একটি কাল রঙের ধারালো বিদেশি ছোরা জব্দ করা হয়। এছাড়া মাদকদ্রব্যের মধ্যে আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের ৩০০ গ্রাম হেরোইন, ১৫ হাজার টাকা মূল্যের ৫ বোতল ফেয়ারডিল, ৬ হাজার টাকা মূল্যের ২০০ গ্রাম গাঁজা এবং অপরাধমূলক কাজের নজরদারিতে ব্যবহৃত ২টি নাইট ভিশন সিসি ক্যামেরা ও ১টি ডিভিআর (DVR) উদ্ধার করে ডিবি পুলিশ।

প্রাথমিক নিবিড় জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে অস্ত্রশস্ত্রের মহড়া ও শক্তির দাপট দেখিয়ে এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং বড় ধরনের মাদকের কারবার চালিয়ে আসছিল।

ঘটনার পর গ্রেফতারকৃত ও তদন্তে প্রাপ্ত পলাতক আসামিদের বিরুদ্ধে সাভার থানায় সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অপরাধ চক্রের অন্যান্য সহযোগীদের মূল উপড়ে ফেলতে এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *