সুস্থ সংস্কৃতি ও মূল্যবোধের নেতৃত্ব গড়তে যশোরে ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম’ অনুষ্ঠিত

সুস্থ সংস্কৃতি ও মূল্যবোধের নেতৃত্ব গড়তে যশোরে ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম’ অনুষ্ঠিত

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি যশোর থেকে ফিরে,

তারিখ: ২১ নভেম্বর ২০২৬

সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসার, সৃজনশীলতার বিকাশ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে যশোরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম-২০২৬’। আজ শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টা থেকে যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে দেশীয় সাংস্কৃতিক সংসদ, যশোর অঞ্চলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পথিকৃৎ সাইফুল্লাহ মানসুর। অধ্যাপক গোলাম রসুল এমপির সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ রানা পারভেজ, সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, সংসদ সদস্য তাজ উদ্দিন খান, সংসদ সদস্য রুহুল আমিন, এ টি এম বেলাল হুসাইন এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল আহসান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন বিশিষ্ট শিল্পী রোকনুজ্জামান। এ ছাড়া কোটচাঁদপুরের সাংস্কৃতিক ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল ব্যক্তিত্ব ও মেয়র পদপ্রার্থী সহকারী অধ্যাপক শরিফুল ইসলামসহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের সংগঠক, কর্মী ও সংস্কৃতিপ্রেমীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এ আয়োজনে সংস্কৃতির মাধ্যমে ব্যক্তি, সমাজ ও জাতির জীবনকে ইতিবাচক ধারায় বিনির্মাণের বিষয়টি মূল প্রতিপাদ্য হিসেবে গুরুত্ব পায়। বক্তারা বলেন, সংস্কৃতি কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং একটি জাতির চিন্তা, চেতনা, নৈতিকতা ও মূল্যবোধ গঠনের অন্যতম প্রধান শক্তি। নতুন প্রজন্মকে অপসংস্কৃতির প্রভাব থেকে মুক্ত রেখে সুস্থ সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করা এবং তাদের মধ্যে দেশপ্রেম, সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করতে সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও পরিকল্পিত ও গতিশীল ভূমিকা রাখতে হবে।

আয়োজকদের মতে, দূরদর্শী চিন্তা, সাংগঠনিক দক্ষতা ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব তৈরির পাশাপাশি সাংস্কৃতিক কর্মীদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে যশোরের এ কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

উৎসবমুখর পরিবেশে যশোর পুলিশ লাইন্সে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও নথি যাচাই সম্পন্ন

সংবর্ধনা ও কেক কাটার মধ্য দিয়ে যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

যশোরের উপশহর ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনকে খুলনা আরআরএফে বদলি

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন ডেঙ্গু ও ৩ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি

যশোরে ১৯ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার

স্বচ্ছতা বজায় রেখে কনস্টেবল নিয়োগের প্রত্যয় যশোর পুলিশ লাইন্স মাঠে প্রস্তুতি সভা

চৌগাছার জগদীশপুর গ্রামের ৭শ বছরের তেঁতুল গাছটি ভেঙ্গে পড়েছে

শেখ হাসিনা দেশে ফিরলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে : মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী

ঝিকরগাছায় ‘যশোর রোড এমকে ফুড কোর্ট’-এর যাত্রা শুরু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *