স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২১ নভেম্বর ২০২৬
যশোরের উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনকে খুলনার র্যাপিড রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত করা হয়েছে। আজ শনিবার (২১ নভেম্বর) একটি টেলিভিশন চ্যানেলে জুয়ার চক্রের সঙ্গে সখ্যতা এবং ঘুষ লেনদেনের অভিযোগ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়।
যশোর জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে খুলনা আরআরএফে সংযুক্ত করার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ট অভিযোগগুলোর প্রেক্ষাপটে তাঁর বিরুদ্ধে এ প্রশাসনিক বদলি বা সংযুক্তির সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে জানা গেছে। ফাইল ছবি সংগৃহীত।
বিজ্ঞাপন
আরো পড়ুন

