যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন ডেঙ্গু ও ৩ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন ডেঙ্গু ও ৩ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২১ নভেম্বর ২০২৬

যশোর জেলায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ২০ জন ডেঙ্গু রোগী এবং ৩ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ের মধ্যে জেলায় ডেঙ্গু কিংবা হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আজ শনিবার (২১ নভেম্বর) যশোর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত পৃথক দুটি দৈনিক স্বাস্থ্য প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি :  সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা স্বাক্ষরিত ডেঙ্গু রোগীর দৈনিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন ভর্তি হওয়া ২০ জন রোগীর মধ্যে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৯ জন, বাঘারপাড়ায় ৬ জন, অভয়নগরে ৩ জন এবং মনিরামপুরে ২ জন ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২১ নভেম্বর পর্যন্ত জেলায় সর্বমোট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৭৪৩ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৫৯৮ জন এবং মারা গেছেন ৩ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৯৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে অভয়নগরে ২৯ জন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২৬ জন, শার্শায় ১৭ জন, বাঘারপাড়ায় ৯ জন, কেশবপুরে ৬ জন, মনিরামপুরে ৫ জন, চৌগাছায় ২ জন এবং ঝিকরগাছায় ১ জন ভর্তি আছেন। এ ছাড়া চলতি বছরে উন্নত চিকিৎসার জন্য ৪৭ জন রোগীকে রেফার্ড করা হয়েছে।

হাম পরিস্থিতি : অন্যদিকে হাম রোগীর দৈনিক প্রতিবেদনে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় যশোর সদর, ২৫০ শয্যা হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে ৩ জন সন্দেহজনক নতুন হাম রোগী ভর্তি হয়েছেন এবং ৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে ১ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ ২০২৬ থেকে আজ পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৫৭ জন সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে, যার মধ্যে হাসপাতালে ভর্তি হন ৮৫৩ জন এবং ছাড়পত্র পেয়েছেন ৮৩১ জন। এ পর্যন্ত ৯৮১ জনের নমুনা পরীক্ষার পর ১৬৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে; তবে জেলায় হামে কোনো মৃত্যুর তথ্য নেই। বর্তমানে সদর ও ২৫০ শয্যা হাসপাতালসহ বেসরকারি হাসপাতালে ১৭ জন এবং কেশবপুরে ৫ জনসহ মোট ২২ জন রোগী হাসপাতালে অবস্থান করছেন। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারি ও যন্ত্রাংশসহ দোকান মালিক আটক

উৎসবমুখর পরিবেশে যশোর পুলিশ লাইন্সে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও নথি যাচাই সম্পন্ন

সংবর্ধনা ও কেক কাটার মধ্য দিয়ে যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

যশোরের উপশহর ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনকে খুলনা আরআরএফে বদলি

যশোরে ১৯ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার

স্বচ্ছতা বজায় রেখে কনস্টেবল নিয়োগের প্রত্যয় যশোর পুলিশ লাইন্স মাঠে প্রস্তুতি সভা

সুস্থ সংস্কৃতি ও মূল্যবোধের নেতৃত্ব গড়তে যশোরে ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম’ অনুষ্ঠিত

চৌগাছার জগদীশপুর গ্রামের ৭শ বছরের তেঁতুল গাছটি ভেঙ্গে পড়েছে

শেখ হাসিনা দেশে ফিরলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে : মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *