সিংহঝুলিতে সহস্রাধিক মানুষকে ফ্রি  চিকিৎসা সেবা

সিংহঝুলিতে সহস্রাধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

মানবসেবাকে ব্রত করে যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নে দিনব্যাপী এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ‘জাগজাপিডা শিক্ষার্থী সংগঠন’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার (৬ জুন) গরীবপুর আদর্শ বিদ্যাপীঠ প্রাঙ্গণে মেডিসিন ব্যাংক যশোরের কারিগরি সহযোগিতায় এই ক্যাম্পে পাঁচ গ্রামের সহস্রাধিক সাধারণ মানুষ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেছেন।

সকাল ৯টা থেকে শুরু হওয়া এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে সিংহঝুলি ইউনিয়নের গরীবপুর, জামলতা, জাহাঙ্গীরপুর, পিতাম্বরপুর ও হুদাফতেপুর গ্রামের রোগীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অভিজ্ঞ চিকিৎসকদের একটি বিশাল দল দিনভর রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান করেন। গ্রামীণ জনপদের সাধারণ মানুষের দোরগোড়ায় শহরের বিশেষজ্ঞ চিকিৎসা পৌঁছে দিতে এ আয়োজন এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

জাগজাপিডা শিক্ষার্থী সংগঠনের সভাপতি আশানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মেডিসিন ব্যাংকের সভাপতি ও যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত। বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্যসেবা ও সমাজসেবার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ডা. মো. মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডা. মো. ইয়াকুব আলী মোল্লা এবং স্থানীয় সমাজসেবক মো. শামসুল আরিফ শান্তি ও ইউনুস আলী দফাদার অন্যতম। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক তদারকিতে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন এবং মেডিসিন ব্যাংকের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করেন ঢাকা ডেন্টাল কলেজের ওরাল ও ডেন্টাল সার্জন ডা. মাসুম রেজা, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. জিয়াসমীন আক্তার তনিমা, মেডিসিন বিশেষজ্ঞ ডা. সাইফুর রহমান, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জসীম উদ্দীন সরকার এবং শিশু গ্যাস্ট্রো-লিভার ও পুষ্টি বিশেষজ্ঞ ডা. উম্মে জান্নাতুল ফেরদৌস।

উল্লেখ্য, ২০০১ সালে সিংহঝুলি ইউনিয়নের ৫টি গ্রামের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে যাত্রা শুরু করেছিল ‘জাগজাপিডা শিক্ষার্থী সংগঠন’। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সংগঠনটি শিক্ষা সহায়তা, সামাজিক সচেতনতা ও মানবিক সেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। রজতজয়ন্তীর এই শুভ ক্ষণে আর্তমানবতার সেবায় নিয়োজিত থেকে সংগঠনটি ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *