সাড়ে ৭ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

সাড়ে ৭ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর সীমান্তে চোরাচালান বিরোধী কঠোর অবস্থানের অংশ হিসেবে বড় ধরনের একটি অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (০৬ জুন ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনে বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়। অভিযানে বিজিবি সদস্যরা ভারতীয় ২০টি উন্নতমানের শাড়ি, ২টি থ্রি-পিস, ১৬টি জর্দ্দা, ৭ প্যাকেট পান মসলা ও ১৭০টি চকলেট উদ্ধার করেন। এছাড়াও পাচার হয়ে আসা ১২৩৯টি বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানিয়েছে, আটককৃত এসব অবৈধ মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লক্ষ ৫২ হাজার ১০০ টাকা। সীমান্ত দিয়ে অবৈধ পথে পণ্য আনা-নেওয়া বন্ধে এবং দেশের রাজস্ব সুরক্ষায় বিজিবির এই ধরনের চোরাচালান বিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। জব্দকৃত মালামাল প্রচলিত নিয়ম অনুযায়ী যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে কাস্টমস গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

পেশাগত মর্যাদা রক্ষায় যশোরে স্মারকলিপি দিলেন দলিল লেখক সমিতির নেতারা

চাচড়া রায়পাড়ার জিসান চাকুর আঘাতে আহত

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই : মতবিনিময় সভায় উপাচার্য

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ'লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

শার্শায় বিদ্যালয়ের মিটিং চলাকালে অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা!

১০০ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় বেনাপোলের মহসিনের যাবজ্জীবন কারাদণ্ড

অভয়নগরের ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *