নাশকতা মামলায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

নাশকতা মামলায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

​চৌগাছা (যশোর) প্রতিবেদকঃ

যশোরের চৌগাছায় পুলিশের পৃথক অভিযানে উপজেলা যুবলীগের এক নেতা ও পৌর ছাত্রলীগের সাবেক এক আহ্বায়ককে গ্রেফতার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) রাত সাড়ে ১২টার দিকে চৌগাছা থানা পুলিশ উপজেলার জগদীশপুর ইউনিয়নে অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আজাদুর রহমান খানকে (৪২) গ্রেফতার করে। তিনি উপজেলার মাড়ুয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

​এর আগে, শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে নিজ বাসভবন থেকে পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সৌরভ রহমান বিপুলকে (৩০) গ্রেফতার করা হয়। তিনি চৌগাছা পৌর শহরের ইছাপুর বটতলা এলাকার মৃত তোয়েব আলীর ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত উভয়ই চৌগাছা থানায় সন্ত্রাস বিরোধী আইনের বিভিন্ন ধারায় দায়েরকৃত একটি নাশকতা মামলার (মামলা নং-১৩) এজাহারভুক্ত আসামি। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

​চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এই দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *