স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ১৪ নভেম্বর ২০২৬
যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পোর্ট থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের চার সমর্থককে আটক করেছে পুলিশ। আজ শনিবার (১৪ নভেম্বর) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন—বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের মৃত আকবর আলী বিশ্বাসের ছেলে মো. হায়দার (৪৫), একই গ্রামের মৃত মানিক বিশ্বাসের ছেলে মোজাম্মেল (৫৫), বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মো. মুনসুর আলী (৩৬) এবং শার্শা থানার রুদ্রপুর গ্রামের মো. দবির উদ্দীন মন্ডলের ছেলে মো. কোরবান আলী (৪৮)।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা প্রতিরোধে পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়।
প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে আটককৃত চারজনকে আজই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে পুলিশের এই ধরনের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ। ছবি সংগৃহীত।
