লাল-সাদায় রঙিন ক্যাম্পাস

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের পুলেরহাটে অবস্থিত আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। আলপনার রঙ, বাঁশের তৈরি বরণ ডালা ও নান্দনিক তোরণে সাজানো ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজন রূপ নেয় এক মিলনমেলায়।

মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কলেজের সুবিশাল মাঠে শুরু হয় বর্ষবরণের মূল অনুষ্ঠান। সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সূচনা হওয়া আয়োজনটি পরিণত হয় এক টুকরো মিনি বাংলাদেশে। লাল-সাদা শাড়িতে সজ্জিত শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি উৎসবে এনে দেয় ভিন্নমাত্রা।
উৎসবে অংশ নেন বাংলাদেশের পাশাপাশি ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আগত এমবিবিএস শিক্ষার্থীরাও। নাচ-গান ও সাংস্কৃতিক পরিবেশনায় তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানে যোগ করে আন্তর্জাতিক মাত্রা।
সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা, বালিশ বদল, র‍্যাফেল ড্র ও বাৎসরিক পিকনিক। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
এদিকে ক্যাম্পাসজুড়ে বসে ১০টি সুসজ্জিত স্টল, যেখানে শিক্ষার্থীদের হাতের তৈরি বিভিন্ন টক, মিষ্টি ও ঝাল খাবারে ভিড় করেন শিক্ষক, চিকিৎসক ও কর্মচারীরা।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সঞ্জয় সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. গোলাম মুক্তাদির। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি এনে দেয় এবং তাদের সুস্থ ও সুন্দর জীবনের জন্য সহায়ক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ডা. মো. গিয়াস উদ্দিন, অধ্যাপক ডা. হাসানুজ্জামান ও অধ্যাপক ডা. মারুফা আখতার। স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সুষ্মিতা নার্গিস।
শিক্ষার্থী সমন্তি শারমিন দোলা ও স্মরণিকা বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন নবীন-প্রবীণের মধ্যে সেতুবন্ধন তৈরি করে এবং বাঙালির ঐতিহ্য লালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছবি-সংগৃহীত
আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *