যশোর সীমান্তে ৫ লাখ ৮২ হাজার টাকার চোরাচালানী পণ্য আটক করলো বিজিবি

যশোর সীমান্তে ৫ লাখ ৮২ হাজার টাকার চোরাচালানী পণ্য আটক করলো বিজিবি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল, বিছানার চাদর, ফুচকা, কিসমিস ও কসমেটিকসসহ প্রায় ৫ লাখ ৮২ হাজার টাকা মূল্যের চোরাচালানী পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মঙ্গলবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ও বেনাপোল আইসিপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালান বিজিবি সদস্যরা। এ সময় চোরাচালানীদের ফেলে যাওয়া মালামাল তল্লাশি করে ৫৩টি ভারতীয় শাড়ি, ২টি কম্বল, ৬টি বিছানার চাদর, ৫ প্যাকেট ফুচকা, ৫০০ গ্রাম কিসমিস এবং ১৯৮টি প্রসাধনী (কসমেটিকস) সামগ্রী উদ্ধার করা হয়।

আটককৃত এসব চোরাচালানী পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৮১ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে 'যশোর রিপোর্টার্স ইউনিটি'র আত্মপ্রকাশ

সার-ডিজেল সংকট ও লোডশেডিং নিরসনে জাতীয় কৃষক-খেতমজুর সমিতির ‘দাবি পক্ষ’

যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন

দড়াটানার নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে বাসি খাবারের রমরমা ব্যবসা!

অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্ত্রী ও স্বজনরা পুলিশ হেফাজতে

বেনাপোল সীমান্তে ভারতীয় পর্যটকের করুণ মৃত্যু

আগামী বছর থেকে সব সরকারি প্রাথমিকে মিড ডে মিল চালু হবে

যশোরে আদালত থেকে বাড়ি ফেরার পথে নারীকে কুপিয়ে জখম!

উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাব যশোরের নির্বাচনের দায়িত্ব নিলেন অ্যাডভোকেট সাবু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *