ঝিকরগাছায় গৃহবধূ, সদরে গাছ থেকে পতন ও শার্শায় বিষপানে প্রাণহানি

ঝিকরগাছায় গৃহবধূ, সদরে গাছ থেকে পতন ও শার্শায় বিষপানে প্রাণহানি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলার বিভিন্ন উপজেলায় পৃথক পৃথক আকস্মিক ও রহস্যজনক ঘটনায় এক গৃহবধূসহ তিন জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) ঝিকরগাছা, সদর উপজেলা এবং শার্শা এলাকায় এসব ঘটনা ঘটে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

নিহতদের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামে কুলছুম বেগম (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতের কোনো একসময়ে নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। নিহত কুলছুম উপজেলার পাঁচপোতা গ্রামের প্রবাসী রুস্তম আলীর মেয়ে এবং বাঁকড়া গ্রামের সাব্বির হোসেনের স্ত্রী। ঘটনার পর থেকে তাঁর স্বামী সাব্বির হোসেন পলাতক রয়েছে। নিহতের স্বজনদের দাবি, এটি আত্মহত্যা নয়, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে স্বামীর পরিবারের দাবি, তাঁদের মধ্যে কোনো ধরনের দাম্পত্য কলহ ছিল না। খবর পেয়ে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। তদন্ত কেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হবে।

অন্যদিকে, একই দিনে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছি গ্রামে গাছ থেকে পড়ে নুর ইসলাম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত ওসমান মোল্লার ছেলে। শনিবার সকাল ১১টার দিকে নিজ বাড়ির আঙিনায় আমগাছ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া, শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের ধান্যখোলা গ্রামে চম্পা খাতুন (২৬) নামের অপর এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মিন্টু হোসেনের স্ত্রী। শনিবার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে তিনি অজ্ঞাত কারণে বিষপান করে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে আসার চেষ্টা করলে দুপুর ২টা ৪০ মিনিটে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পৃথক এসব ঘটনায় স্থানীয় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনাগুলোর প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করে যাচ্ছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

যশোরে ইয়াবাসহ আট কারবারি গ্রেপ্তার : বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করল আদালত

মণ্ডলগাতি গ্রামে গাঁজাসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ায় উত্তেজিত জনতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

অসহায় আরমান আলীকে হুইলচেয়ার উপহার দিল আল মামুন ফাউন্ডেশন

একতারা ও দোতারার সুরে মুখর যশোরের প্রাচ্যসংঘ প্রাঙ্গণ : সাধকের মরমি গানে মুগ্ধ শ্রোতারা

যশোরে মহাসপ্তমীতে পুলিশের সম্প্রীতি শোভাযাত্রা : উৎসবের আনন্দে একীভূত সকল ধর্মের মানুষ

বেনাপোল ও শার্শায় ১৫০ পিস ইয়াবাসহ আটক ৩

যশোর সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বেনাপোলে ইঞ্জিনচালিত ভ্যান থেকে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ আটক ১

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *