অসহায় আরমান আলীকে হুইলচেয়ার উপহার দিল আল মামুন ফাউন্ডেশন

অসহায় আরমান আলীকে হুইলচেয়ার উপহার দিল আল মামুন ফাউন্ডেশন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের বারান্দি মাঠপাড়া এলাকায় পক্ষাঘাতগ্রস্ত ও চলাচলে অক্ষম অসচ্ছল নাগরিক মোঃ আরমান আলীর দৈনিক জীবনযাত্রাকে সহজ করতে এবং চলাচলের সুবিধার্থে একটি হুইলচেয়ার প্রদান করেছে সামাজিক সেবামূলক সংস্থা ‘আল মামুন ফাউন্ডেশন’।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় আরমান আলীর নিজ বসতবাড়িতে গিয়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে হুইলচেয়ারটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

হুইলচেয়ার বিতরণ ও এই মানবিক কার্যক্রমে সরেজমিনে নেতৃত্ব দেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক ড্যাফোডিল স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ডা. শাকির আহমেদ শুভ্রসহ সংগঠনের অন্যান্য সুশীল ও সমাজসেবী সদস্যরা উপস্থিত ছিলেন।

হস্তান্তরকালে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, নগর বিএনপির দপ্তর সম্পাদক হাসানুজ্জামান বাবলু, সাবেক পৌর কাউন্সিলর আইরিন পারভিন ডেইজী এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুল বারী কাকুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, চলাচলে অক্ষম ও দীর্ঘ দিন ধরে শয্যাশায়ী আরমান আলীর দৈনন্দিন প্রয়োজনীয় চলাফেরায় এই হুইলচেয়ারটি কিছুটা হলেও স্বস্তি ও স্বাধীনতা এনে দেবে। সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আল মামুন ফাউন্ডেশনের এ ধরনের কল্যাণমুখী ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

যশোরে ইয়াবাসহ আট কারবারি গ্রেপ্তার : বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করল আদালত

মণ্ডলগাতি গ্রামে গাঁজাসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ায় উত্তেজিত জনতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

একতারা ও দোতারার সুরে মুখর যশোরের প্রাচ্যসংঘ প্রাঙ্গণ : সাধকের মরমি গানে মুগ্ধ শ্রোতারা

ঝিকরগাছায় গৃহবধূ, সদরে গাছ থেকে পতন ও শার্শায় বিষপানে প্রাণহানি

যশোরে মহাসপ্তমীতে পুলিশের সম্প্রীতি শোভাযাত্রা : উৎসবের আনন্দে একীভূত সকল ধর্মের মানুষ

বেনাপোল ও শার্শায় ১৫০ পিস ইয়াবাসহ আটক ৩

যশোর সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বেনাপোলে ইঞ্জিনচালিত ভ্যান থেকে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ আটক ১

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *