নানা বর্ণাঢ্য আয়োজনে যবিপ্রবি সাংবাদিক সমিতির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নানা বর্ণাঢ্য আয়োজনে যবিপ্রবি সাংবাদিক সমিতির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, নবীন সদস্যদের বরণ এবং সাবেক সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এক আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে কেক কাটা হয় এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল ক্লাসরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যবিপ্রবিসাসের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক হাসান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, দপ্তর প্রধান, বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বর্ষসেরা প্রতিবেদক হিসেবে আরটিভির আলফাজ হোসেন আরবি ও ঢাকা মেইলের মো. রকিবুল হাসান তারেক, বর্ষসেরা ফিচার লেখক হিসেবে দৈনিক এদিনের সাব্বির রহমান রাব্বিল ও চ্যানেল আইয়ের মাহফুজুল ইসলাম এবং বর্ষসেরা উদীয়মান প্রতিবেদক হিসেবে দ্য ডেইলি ক্যাম্পাসের মো. সাব্বির আহমেদকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এছাড়া সংগঠনে বিশেষ অবদানের জন্য সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক শেখ সাদী ভূঁইয়া ও প্রাক্তন সদস্যদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও অর্জনের সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। একই সাথে প্রশাসনের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রেখে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক অগ্রযাত্রায় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। সভায় অন্যান্য বক্তারা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে ক্যাম্পাসের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

যশোরে ইয়াবাসহ আট কারবারি গ্রেপ্তার : বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করল আদালত

মণ্ডলগাতি গ্রামে গাঁজাসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ায় উত্তেজিত জনতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

অসহায় আরমান আলীকে হুইলচেয়ার উপহার দিল আল মামুন ফাউন্ডেশন

একতারা ও দোতারার সুরে মুখর যশোরের প্রাচ্যসংঘ প্রাঙ্গণ : সাধকের মরমি গানে মুগ্ধ শ্রোতারা

ঝিকরগাছায় গৃহবধূ, সদরে গাছ থেকে পতন ও শার্শায় বিষপানে প্রাণহানি

যশোরে মহাসপ্তমীতে পুলিশের সম্প্রীতি শোভাযাত্রা : উৎসবের আনন্দে একীভূত সকল ধর্মের মানুষ

বেনাপোল ও শার্শায় ১৫০ পিস ইয়াবাসহ আটক ৩

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *