যশোর রামনগরে নার্সারির আড়ালে গাঁজা চাষ!

যশোর রামনগরে নার্সারির আড়ালে গাঁজা চাষ!

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর কোতোয়ালি মডেল থানা এলাকায় নার্সারির ভেতরে অত্যন্ত গোপনে নিষিদ্ধ মাদক চাষের এক অভিনব আস্তানা গুঁড়িয়ে দিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর। গতকাল সোমবার (১ জুন, ২০২৬) ডিবির একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে ১৬টি জ্যান্ত কাঁচা সবুজ গাঁজা গাছসহ এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত ওই ব্যক্তির নাম মোঃ ডাবলু হোসেন (৩৫)। সে যশোর কোতোয়ালি মডেল থানাধীন রামনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর ডহর সিংহা গ্রামের মোঃ রফিকুল ইসলাম ও শেফালী বেগমের ছেলে।

ডিবি সূত্রে জানা গেছে, যশোর জেলা গোয়েন্দা শাখার এসআই রকি মন্ডলের নেতৃত্বে সংঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার কোতোয়ালি মডেল থানা এলাকার উত্তর ডহর সিংহা বিলচাচী গ্রামে এক ঝটিকা অভিযান চালায়। সেখানে জনৈক রফিকুল ইসলামের মালিকানাধীন একটি নার্সারির ভেতরে তল্লাশি চালানোর সময় নার্সারির আড়ালে অতি গোপনে রোপণ ও পরিচর্যা করা ১৬টি কাঁচা সবুজ জ্যান্ত গাঁজা গাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে এই অবৈধ মাদক চাষ ও ব্যবসার সাথে সরাসরি জড়িত থাকার অপরাধে ওই নার্সারি থেকেই মোঃ ডাবলু হোসেনকে আটক করেন ডিবি কর্মকর্তারা।

যশোর ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত কাঁচা গাঁজা গাছগুলো জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নার্সারির আড়ালে দীর্ঘদিন ধরে এভাবে নিষিদ্ধ মাদকের গাছ রোপণ করে তা বাজারজাতকরণের একটি চক্র গড়ে উঠেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আটককৃত আসামী মোঃ ডাবলু হোসেনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *