যশোর জেলা আদালতের ঐতিহ্যবাহী পুরাতন ভবন সংস্কার ও অবকাঠামো উন্নয়নে ২ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ

যশোর জেলা আদালতের ঐতিহ্যবাহী পুরাতন ভবন সংস্কার ও অবকাঠামো উন্নয়নে ২ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলা ও দায়রা জজ আদালতের শতবর্ষী ঐতিহ্যবাহী পুরাতন ভবন সংরক্ষণ, অবকাঠামোগত নান্দনিক উন্নয়ন এবং বিচারিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ২ কোটি ৩৭ লাখ টাকা বিশেষ বরাদ্দ প্রদান করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুমোদিত এই বিশাল বরাদ্দের অর্থ দিয়ে জজ কোর্টের প্রাচীন ভবনটির মূল স্থাপত্যশৈলী অক্ষুণ্ণ রেখে প্রয়োজনীয় সামগ্রিক সংস্কার ও মেরামত কাজ সম্পন্ন করা হবে। পাশাপাশি জজ কোর্টের সার্বিক বিচারিক কার্যক্রম পরিচালনা আরও বেশি স্বাচ্ছন্দ্যময় করতে ভবনের অভ্যন্তরে তিনটি নতুন ও আধুনিক এজলাস কক্ষ পুনর্নির্মাণ করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংশ্লিষ্টদের মতে, এতে করে অতিরিক্ত মামলার চাপ সামলানোর পাশাপাশি বিচারক, আইনজীবী এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষের জন্য আরও উন্নত ও আধুনিক কর্মপরিবেশ সৃষ্টি হবে।

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই অতি প্রয়োজনীয় সংস্কার বাজেট ছাড় হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে আইনজীবী সমাজ। যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বিজ্ঞ আইনজীবী এমএ গফুর জানান, “আমাদের ঐতিহ্যবাহী পুরাতন আদালত ভবনটির অবকাঠামোগত সংস্কারের বিষয়ে আইনজীবী সমিতি দীর্ঘদিন ধরে জোরালো দাবি জানিয়ে আসছিল। আমাদের এই ন্যায্য দাবি পূরণ করায় আমরা যশোর আইনজীবী সমিতির পক্ষ থেকে আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।”

উল্লেখ্য, যশোর জজ কোর্টের এই প্রাচীন ভবনটি শুধু একটি প্রশাসনিক কার্যালয় নয়, এটি জেলার ঐতিহাসিক ও স্থাপত্যিক ঐতিহ্যেরও এক অন্যতম স্মারক। এই বিশেষ উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে ঐতিহাসিক গুরুত্ব বজায় থাকার পাশাপাশি যশোর জেলা জজ আদালতের দৈনন্দিন বিচারিক কর্মকাণ্ডে এক নতুন গতি ও স্বাচ্ছন্দ্য ফিরে আসবে বলে আশা ব্যক্ত করছেন জ্যেষ্ঠ আইনজীবীরা।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে বসতঘরে হামলা-ভাঙচুর : প্রতিবাদ করায় জহিরকে রক্তাক্ত করলো পিতা-পুত্র

চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদের স্মরণে চৌগাছায় নাগরিক শোকসভা

একাধিক হত্যা ও মাদক মামলার আসামি রকি ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার

যশোরের পুরাতন কসবায় আদালতে বিচারাধীন জমিতে জবরদখল চেষ্টার অভিযোগ!

অবৈধ ঘরের কারণে পণ্ড চৌগাছার কাঁচাবাজার!

টাইব্রেকারে বাঁকড়াকে হারিয়ে ফাইনালে শংকরপুর ইউনিয়ন একাদশ

পিস্তল, গুলি ও ২ হাজার পিস ইয়াবাসহ অস্ত্রধারী যুবক গ্রেফতার

যুবদলের মাগুরা সভাপতি কল্লোল ও যশোর সদস্য সচিব রানাকে শোকজ চিঠিতে কঠোর বার্তা

যুবদল থেকে অবশেষে পদ হারালেন শার্শার বিতর্কিত নেতা শহীদুল ইসলাম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *