যশোর আমিনিয়া কামিল মাদরাসার সভাপতি হলেন মাওলানা নূরুল ইসলাম

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের ঐতিহ্যবাহী আমিনিয়া কামিল মাদরাসার ছাত্র, শিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর এবার একই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা মুহাম্মদ নূরুল ইসলাম।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়,ঢাকার রেজিস্টার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী ও সহকারী রেজিস্টার মো.শাহ নেওয়াজ স্বাক্ষরিত ২৩ এপ্রিলের এক পত্রে তাকে এ মনোনয়ন দেওয়া হয়।
জানা যায়, ১৯৫২ সালে প্রতিষ্ঠিত এ মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন মাওলানা নূরুল ইসলামের পিতা মাওলানা মো. মোস্তফা। পিতার হাতে গড়া এই প্রতিষ্ঠানের সাথেই নূরুল ইসলামের জীবন-সংগ্রাম ও কর্মজীবন নিবিড়ভাবে জড়িত।
মাওলানা নূরুল ইসলামের শিক্ষাজীবন শুরু হয় যশোর আমিনিয়া মাদরাসায়। তিনি ১৯৭৬ সালে এখান থেকে ফাজিল (স্নাতক) সম্পন্ন করেন। পরবর্তীতে কামিল কোর্স চালু না থাকায় ১৯৭৮ সালে ঢাকা আলিয়া মাদরাসা থেকে কামিল (স্নাতকোত্তর) ডিগ্রি অর্জন করেন। একই বছর কামিলের ফল প্রকাশের পর তিনি আমিনিয়া মাদরাসায় শিক্ষকতা শুরু করেন।
তিনি ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবন শেষে ২০২১ সালের ৩১ মার্চ তিনি এই প্রতিষ্ঠান থেকেই অবসর গ্রহণ করেন।
স্থানীয় শিক্ষাবিদ ও সুধীজনরা মনে করছেন, প্রতিষ্ঠানটির সঙ্গে দীর্ঘ সম্পৃক্ততা ও অভিজ্ঞতার কারণে সভাপতি হিসেবে মাওলানা নূরুল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ সূচনা : বাড়ি বাড়ি গিয়ে চলছে তথ্য সংগ্রহ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *