যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

যশোরে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শহিদ জয় :

যশোর শহরের হাটখোলা রোড এলাকায় অভিযান চালিয়ে ১৬০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যশোর সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা।
শনিবার (২৫ জুলাই) দুপুরে শহরের বড় বাজারের ১ নম্বর হাটখোলা রোডের জয় মা ভাণ্ডারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ট্যাবলেটসহ গ্রেপ্তারকৃতরা হলেন যশোর শহরের লোন অফিসপাড়া এলাকার মৃত দুলাল কাজীর ছেলে আব্দুর রহমান (২২) এবং বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার মৃত কাশীনাথ ব্যানার্জির ছেলে মিন্টু ব্যানার্জি (৩৫)।
যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমানুল্লাহ আমানের নেতৃত্বে পুলিশ ফাঁড়ির এটিএসআই আতিউর রহমানের সমন্বয়ে একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক কারবারি সাইকেল আরোহী দুজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে আব্দুর রহমানের কাছ থেকে ৮৫টি এবং মিন্টু ব্যানার্জির কাছ থেকে ৭৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোট ১৬০টি ট্যাবলেটের বাজারমূল্য প্রায় ১৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আমানুল্লাহ আরো জানান, উদ্ধারকৃত মাদক জব্দ এবং আসামিদের আদালতে সোপর্দের পাশাপাশি ঘটনার তদন্ত চলছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *