যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশ ও অন্বেষণের লক্ষ্যে যশোরে শুরু হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”।

শনিবার (২ মে ২০২৬) বিকেলে যশোর শামছুল হুদা স্টেডিয়ামে ক্রীড়া অধিদপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে একযোগে এই আয়োজন শুরু হয়েছে। কেন্দ্রীয়ভাবে সিলেট জেলা স্টেডিয়াম থেকে উদ্বোধন কার্যক্রম পরিচালিত হয় এবং এর অংশ হিসেবে যশোরেও অনলাইনের মাধ্যমে উদ্বোধন সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, এনএসআইয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মোঃ পারভেজ, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট, কাবাডি, দাবা ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলাধুলা অন্তর্ভুক্ত রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের মেধা ও শারীরিক সক্ষমতা বিকাশ পাবে এবং তারা সুস্থ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *