যশোরে ‘নওয়াব আলী ফুটবল একাডেমি’র উদ্বোধন

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কিসমত এনায়েতপুর গ্রামে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘নওয়াব আলী ফুটবল একাডেমি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। তৃণমূল পর্যায় থেকে নতুন ফুটবলার গড়ে তোলার লক্ষ্য নিয়ে একাডেমিটির উদ্বোধন করা হয় এবং খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার সাব্বির আহমেদ পলাশ এবং যশোর জেলা টেবিল সমিতির সাধারণ সম্পাদক ইমামুল ইসলাম বাদশা।

একাডেমিটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন ‘ইচ্ছা পূরণ’ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও একাডেমির পরিচালক সাদ ইমাম। আয়োজকরা জানান, স্থানীয় তরুণদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলাই এই একাডেমির মূল লক্ষ্য।

অনুষ্ঠান শেষে একাডেমির খেলোয়াড়দের হাতে জার্সিসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। ‘ইচ্ছা পূরণ’ সংগঠনের পক্ষ থেকে এসব উপহার প্রদান করা হয়, যা তরুণ খেলোয়াড়দের অনুশীলনে নতুন উদ্দীপনা জোগাবে বলে আশা প্রকাশ করা হয়।

বক্তারা বলেন, সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণের সুযোগ পেলে গ্রামীণ জনপদ থেকেই ভবিষ্যতের জাতীয় তারকা ফুটবলার তৈরি সম্ভব। ফুটবলকে তৃণমূল পর্যায়ে আরও জনপ্রিয় করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত : দুই আশঙ্কাজনকসহ আহত ৩

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

পেশাগত মর্যাদা রক্ষায় যশোরে স্মারকলিপি দিলেন দলিল লেখক সমিতির নেতারা

চাচড়া রায়পাড়ার জিসান চাকুর আঘাতে আহত

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই : মতবিনিময় সভায় উপাচার্য

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ'লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

শার্শায় বিদ্যালয়ের মিটিং চলাকালে অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা!

১০০ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় বেনাপোলের মহসিনের যাবজ্জীবন কারাদণ্ড

অভয়নগরের ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *