যশোরে জেসকো ট্রেডার্সকে জরিমানা

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর শহরের পাইপপট্টি বাজারে নকল ব্র্যান্ডের পানির পাম্প বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে এম এম আলী রোডে অবস্থিত মেসার্স জেসকো ট্রেডার্সে তল্লাশি চালিয়ে মালিক মুস্তাফিজুর রহমান রিপনের বিরুদ্ধে নকল ‘মার্কুইস’ ব্র্যান্ডের সাবমারসিবল পাম্প বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ষষ্ঠীতলা এলাকার একটি গুদাম থেকে ২০টি নকল পাম্প উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে বাজারের আরও পাঁচটি স্যানিটারি প্রতিষ্ঠানে তদারকি অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের প্রতিষ্ঠান মডার্ন ইলেকট্রিক্যাল ওয়ার্কস লিমিটেড চীনের নিংবো মার্কুইস হাই-টেক কোম্পানি লিমিটেডের ‘মার্কুইস’ ব্র্যান্ডের পানির পাম্পের একমাত্র বৈধ আমদানিকারক ও পরিবেশক। তাদের দাবি, আন্তর্জাতিক মান অনুযায়ী এই ব্র্যান্ডের ট্রেডমার্ক বাংলাদেশসহ বিশ্বের ৫০টিরও বেশি দেশে নিবন্ধিত।
অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী একই নাম, লোগো ও ওয়ারেন্টি কার্ড নকল করে নিম্নমানের পাম্প বাজারজাত করছে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *