দালালদের ভোঁ-দৌড়, কাউকে আটক করা যায়নি

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকায় দালাল চক্র নির্মূলে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানের খবর পেয়ে হাসপাতাল চত্বর থেকে দালালরা দ্রুত পালিয়ে যায়।
বুধবার (০৬ মে ২০২৬) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার বাসুদেব কুমার মালোর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ম্যাজিস্ট্রেট ও পুলিশের গাড়ি হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করলে সেখানে অবস্থানরত দালালরা ভোঁ-দৌড় দিয়ে সটকে পড়ে।
পরে ভ্রাম্যমান আদালত হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে তল্লাশি চালায়। তবে কোথাও কোনো দালালের উপস্থিতি না পাওয়ায় দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান সমাপ্ত করে ফিরে যেতে হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন যশোর সিভিল সার্জন কার্যালয়ের ডা.মৌসুমী বিনতে মানিক এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ.এন.এম বজলুর রশিদ টুলু।
সংশ্লিষ্টরা জানান, হাসপাতাল এলাকায় দালালদের দৌরাত্ম্য রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *