যশোরে ইসলামী আন্দোলনের সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচন

যশোরে ইসলামী আন্দোলনের সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচন

স্ফুলিঙ্গ রিপোর্ট :
ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে যশোর শহরের পার্ক ভিউ রেস্টুরেন্টে আয়োজিত এ সম্মেলনে নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়।
জেলা শাখার সভাপতি আলহাজ্ব মিয়া মোহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ আলী সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতি আহমদ আব্দুল জলিল।
এ সময় বক্তব্য দেন জেলা উপদেষ্টা পরিষদের সদস্য ও লেখক-কলামিস্ট অধ্যক্ষ নজমুল হুদা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. ফারুক আহমেদ, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট বায়জিদ হুসাইন এবং ইসলামী আইনজীবী পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুর ইসলাম নুরুল। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা শাখার সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এবং জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য দেন। তারা বলেন, দেশে নেতৃত্বের পাশাপাশি নীতিরও পরিবর্তন প্রয়োজন। ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র পরিচালনা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সম্মেলনের শেষ পর্বে দলের যুগ্ম মহাসচিব পূর্ববর্তী জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী সরদার, সাধারণ সম্পাদক (সেক্রেটারি) আলহাজ্ব এইচ এম মহসিন এবং জয়েন্ট সেক্রেটারি মাওলানা কাজী ইমদাদুল্লাহ।
এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে আলহাজ্ব মিয়া মোহাম্মদ আব্দুল হালিম ও প্রফেসর ড. মো. ফারুক আহমেদের নাম ঘোষণা করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *