যশোরসহ ১২জেলায় ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা

যশোরসহ ১২জেলায় ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা

স্ফুলিঙ্গ ডেক্স : চৈত্রের শুরুতেই চোখ রাঙাচ্ছে কালবৈশাখী। ঢাকাসহ দেশের ১২টি জেলায় আজ বৃহস্পতিবার সকালের মধ্যে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ সতর্কবার্তায় জানিয়েছে, ঢাকা, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম দিক থেকে এই দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই আকস্মিক ঝড়ের আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। নৌযান চলাচল ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। মূলত ঋতু পরিবর্তনের এই সময়ে এমন আকস্মিক ঝড় নদীবন্দরে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

আরো পড়ুন

নকশার তোয়াক্কা না করেই উপশহরে বহুতল ভবন নির্মাণ : কর্তৃপক্ষের আদেশ উপেক্ষা

ফয়সালের ওপর হামলার প্রতিবাদে যশোর সিটি কলেজে ছাত্রদলের বিক্ষোভ

যশোরে ইয়ামাহা গ্রুপের অ্যাডমিন পিয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

কবে গ্রেপ্তার হবে অপরাধী শিক্ষক?

আত্মোৎসর্গকারী ২ পুলিশ সদস্যের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ : যশোরে উপহার সামগ্রী হস্তান্তর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় নজরুল উৎসব : মহম্মদপুরে নিতাই রায় চৌধুরী

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *