স্ফুলিঙ্গ ডেক্স : রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ড্রাম ট্রাকের এক নিমিষের থাবায় চুরমার হয়ে গেল একটি সাজানো সংসার। বুধবার দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়কের বানেশ্বর এলাকায় মোটরসাইকেল আরোহী বাবা ও তার ৬ বছরের শিশু সন্তান মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নিহতরা হলেন চারঘাট উপজেলার শলুয়া গ্রামের কাওসার (২৬) এবং তার একমাত্র পুত্রসন্তান রেদোয়ান (৬)। পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজশাহী থেকে নাটোরগামী একটি বালুবাহী দ্রুতগতির ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটি আটকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানায়, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
ছবি-সংগৃহীত

