মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারক ছাড়া ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়: আইনমন্ত্রী

মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারক ছাড়া ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়: আইনমন্ত্রী

মো. মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:

দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিচার বিভাগই মানুষের শেষ আশ্রয়স্থল। তাই এমন একটি বিচারব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে মানুষ নির্ভয়ে ন্যায়বিচার পাবে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে বিশিষ্ট শিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন বলে শুনছি। আমিও চাই তিনি দেশে ফিরুন। তবে ফিরে আইনের মুখোমুখি হোন, প্রয়োজনে কারাগারে যান এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই চলুন। আমরা বারবার বলি, মানুষের ক্ষমতা যত বড়ই হোক, আইনের ক্ষমতা তার চেয়েও বড়। আইন তার নিজস্ব গতিতেই চলবে।
বিচার বিভাগের বিভিন্ন সংকটের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, কেউ বলবেন বিচার বিভাগ দুর্নীতিতে আক্রান্ত, কেউ বলবেন দালাল ও টাউটচক্রের দৌরাত্ম্যে ক্ষতিগ্রস্ত, আবার কেউ বলবেন কাঠামোগত দুর্বলতা রয়েছে। কিন্তু আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব।
তিনি আরও বলেন, “বিচারকের দায়িত্ব আর দশটি চাকরির মতো নয়। বিচারকের আসনে বসে মানুষের ন্যায়বিচার নিশ্চিত করাই সবচেয়ে বড় দায়িত্ব। বিচারকরা যখন দায়িত্ববোধ, সততা ও মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করবেন, তখনই বাংলাদেশে একটি স্বচ্ছ, স্বাধীন, নিরপেক্ষ ও ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে।”
অনুষ্ঠানে ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

ওয়ার্ড ও বাথরুম ঘুরে দেখলেন, হাসপাতালে দুপুরের খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকতা ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানে আসিফ ইকবাল কাজলকে জাতীয় সম্মাননা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *