মাগুরায় শিক্ষাক্ষেত্রে অনন্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান

মাগুরায় শিক্ষাক্ষেত্রে অনন্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান

মাগুরা প্রতিনিধি:

মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর নির্বাচিত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।

অনুষ্ঠানে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এ সময় পুলিশ সুপার শিক্ষার্থীদের অসাধারণ মেধা ও শিক্ষাক্ষেত্রে অর্জিত সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের আরও যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম। এছাড়া অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ এবং তাদের সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুটাং গ্রেপ্তার

কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিএনপির মতবিনিময়

কোটচাঁদপুরে শীতের আগমনী সুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা

মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কালীগঞ্জের ইউএনও

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *