মধ্যরাতে যশোরের পোস্ট অফিসপাড়ায় ককটেল হামলা

মধ্যরাতে যশোরের পোস্ট অফিসপাড়ায় ককটেল হামলা

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৩ নভেম্বর ২০২৬

যশোর শহরের পোস্ট অফিসপাড়া এলাকায় একটি বসতবাড়ি ও একটি রেস্টুরেন্টকে লক্ষ্য করে একাধিক ককটেল নিক্ষেপ করা হয়েছে।  গতকাল রোববার (২২ নভেম্বর) রাত ১২টার দিকে মুন্সি মিনহাজ উদ্দিন সড়কের মাসুম আহমেদ শ্যামলের বাড়ির দ্বিতীয় তলার জানালা এবং সাবেক কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমনের বাড়ির সামনে থাকা লাবিস্তা রেস্টুরেন্টে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এলাকাবাসীর বরাতে জানা গেছে, গভীর রাতে হঠাৎ পরপর কয়েকটি বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয় এবং আতঙ্কিত হয়ে অনেকে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। বিস্ফোরণে মাসুম আহমেদ শ্যামলের বাড়ির দোতলার জানালার কাঁচ ভেঙে গেলেও এ ঘটনায় কেউ হতাহত হননি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন, ওসি (তদন্ত) এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে।

ওসি কবির হোসেন জানান, মাসুম আহমেদ শ্যামলের বাড়ির দোতলার জানালায় এবং লাবিস্তা রেস্টুরেন্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এতে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে বলেও জানান তিনি। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মহম্মদপুরে পুকুরে ডুবে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জ থেকে কলাপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

যশোর বিজিবির নন্দিত তৎপরতা : আড়াই মাসে প্রায় ৯০ কোটি ৭০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতিকে লক্ষ্য করে বোমা হামলা

মধ্যরাতে শার্শায় পাটের গুদামে আগুন পুড়ে ছাই ১০ লাখ টাকার পাট

খাতা মূল্যায়নে অবহেলা : যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি পুনর্নিরীক্ষণে পাস করলো ৬২৮ জন

যশোরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত : দেশে ৪ কোটি মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত

বিস্ফোরক মামলায় খোলাডাঙ্গার সমালোচিত নেতা রড বাচ্চু গ্রেপ্তার

যশোরের ঘুরুলিয়া থেকে ওয়ার্ড যুবলীগ নেতা রাসেল আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *