মধ্যরাতে ও দুপুরে অভিযান চালিয়ে ২ জন আটক

মধ্যরাতে ও দুপুরে অভিযান চালিয়ে ২ জন আটক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় দুইজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

আটকরা হলেন বসুন্দিয়া গ্রামের মৃত জব্বার খানের ছেলে রুবেল খান এবং হামিদপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে বাবুল আহমেদ। পুলিশ জানায়,সোমবার রাতে বসুন্দিয়া এলাকা থেকে রুবেল খানকে এবং মঙ্গলবার দুপুর দেড়টার দিকে খড়কি এলাকা থেকে বাবুল আহমেদকে আটক করা হয়। পরে মঙ্গলবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে এ ঘটনায় বসুন্দিয়া সদুল্লাপুর গ্রামের বাসিন্দা ও ঢাকা উত্তর ভাষানটেক ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, যশোর পৌরসভার সাবেক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৯ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৬ জুন রাত আনুমানিক দেড়টার দিকে আলমগীর হোসেন খবর পান যে, জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা ও সরকারবিরোধী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছেন। পরে তিনি স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গেলে দেখতে পান, আসামিরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে পাশের ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালাচ্ছেন।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলাম এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ছবি ভাঙচুর করেন। প্রায় ২০ মিনিট ধরে তারা কার্যালয়ে তাণ্ডব চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জেল হোসেন বলেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন হিসেবে দুইজনকে আটক করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *