স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সুপরিচিত, চৌকস ও পেশাদার কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বাবলা দাশের অত্যন্ত দূরদর্শী ও সুপরিকল্পিত অভিযানে মশাল মিছিল মামলার এজাহারভুক্ত আসামি ও যুবলীগ নেতা মুনসুর আলম গ্রেপ্তার হয়েছেন।
বিজ্ঞাপন
গতকাল রোববার (৯ আগস্ট ২০২৬) দিবাগত রাত ৩টার দিকে মণিরামপুর উপজেলার একটি দুর্গম এলাকায় আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করতে সক্ষম হন এই কর্মকর্তা। আটককৃত মুনসুর আলম যশোর শহরের উপশহরের সি-ব্লক এলাকার বাসিন্দা।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি যশোরের রাজারহাট এলাকায় আয়োজিত সংঘাতময় মশাল মিছিলকে কেন্দ্র করে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই সুচতুর আসামি মুনসুর দীর্ঘ দিন ধরে স্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন এবং গোপনে নানা নাশকতার পরিকল্পনা করছিলেন। সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন ডিবি এসআই বাবলা দাশ।
আসামির অবস্থান শনাক্তে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি নিজস্ব গোয়েন্দা নেটওয়ার্ক কাজে লাগিয়ে অত্যন্ত নিখুঁতভাবে মণিরামপুরে মুনসুরের অবস্থান বের করেন এসআই বাবলা। পরবর্তীতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে গভীর রাতে সঙ্গীয় ফোর্স সহ ঝটিকা অভিযান পরিচালনা করে আসামিকে চারপাশ থেকে ঘিরে ফেলে গ্রেপ্তার করেন। পুলিশ জানিয়েছে, মনসুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার নামে একাধিক মামলা রয়েছে।
এসআই বাবলা দাশের এমন তাৎক্ষণিক, সাহসিক ও উচ্চ পেশাদারসুলভ পদক্ষেপে অপরাধী আত্মগোপনে থেকেও পার পায়নি। আটকের পর আসামি মুনসুর আলমকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাঁকে আদালতে সোপর্দ করার আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ডিবি পুলিশের কর্মকর্তা এসআই বাবলা দাশের এই পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি জেলা জুড়ে সর্বসাধারণ ও সচেতন মহলের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে। ছবি সংগৃহীত।


