ভারতীয় ইয়াবা, কসমেটিক্স ও ওষুধসহ সহ গ্রেফতার ১

ভারতীয় ইয়াবা, কসমেটিক্স ও ওষুধসহ সহ গ্রেফতার ১

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সীমান্ত এলাকায় পৃথক ও বিশেষ অভিযান পরিচালনা করে ১ জন আসামিসহ বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় চোরাচালানি মালামাল আটক করেছে বিজিবি।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ কাশিপুর বিওপি, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াধালী চেকপোস্টের টহলদল এই মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে ভারতীয় ১৬ পিস ইয়াবা, ৬২টি শাড়ী, ৩টি কম্বল, ১১ প্যাকেট ফুসকা, ১৮টি ওষুধ এবং ২৯০টি কসমেটিক্স সামগ্রীসহ মোঃ সোহেল (৩৮) নামে এক পাচারকারীকে আটক করা হয়। আটক সোহেল শার্শা উপজেলার কাশিপুর শেখপাড়া গ্রামের আইয়ুব খানের ছেলে। বিজিবির দেওয়া তথ্যমতে, জব্দকৃত মাদক ও চোরাচালানি মালামালের সিজার মূল্য আনুমানিক ৫ লক্ষ ৮২ হাজার ৮০০ টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরপূর্বক তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শেখহাটিতে প্রবীণদের ফুটবল শৈলী : যুবসমাজকে খেলামুখী ও মাদকমুক্ত রাখার অনন্য প্রয়াস

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *