ভারতগামী বৃদ্ধা যাত্রীর টাকা ছিনতাইয়ের চেষ্টা!

ভারতগামী বৃদ্ধা যাত্রীর টাকা ছিনতাইয়ের চেষ্টা!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকায় ভারতগামী এক বয়োবৃদ্ধ পাসপোর্টযাত্রীর নগদ টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ জুলাই ২০২৬) দুপুরে বেনাপোল চেকপোস্ট সংলগ্ন এলাকায় এসআই তাপসের নেতৃত্বে পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে শফিকুল ইসলাম ও সাজ্জাত আলী নামের দুই যুবককে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটক সাজ্জাত বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে এবং শফিকুল বড় আঁচড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে।

পুলিশ জানায়, খুলনার ডুমুরিয়া উপজেলার শুভনা গ্রাম থেকে আসা ৬৬ বছর বয়সী আনিতা সরদার ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্টে বাস থেকে নামেন। এ সময় অভিযুক্তরা তাকে ইমিগ্রেশন ও পাসপোর্টের কাজে সহযোগিতার কথা বলে ঘেরাও করে এবং সঙ্গে থাকা সাড়ে ৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। পাশে থাকা পুলিশের নিয়মিত টহল দল বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিক ধাওয়া দিয়ে দুজনকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক সাজ্জাত আলী এর আগেও একই ধরনের যাত্রী হয়রানি ও ছিনতাইয়ের মামলায় গ্রেফতার হয়ে সম্প্রতি জামিনে বের হয়েছিলেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, বেনাপোল সীমান্তে আসা দেশি-বিদেশি পাসপোর্টযাত্রীদের টার্গেট করে সক্রিয় থাকা দালাল ও ছিনতাইকারী চক্রগুলোর একটি তালিকা তৈরি করা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং আটককৃত দুই আসামির বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

পেশাগত মর্যাদা রক্ষায় যশোরে স্মারকলিপি দিলেন দলিল লেখক সমিতির নেতারা

চাচড়া রায়পাড়ার জিসান চাকুর আঘাতে আহত

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই : মতবিনিময় সভায় উপাচার্য

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ'লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

শার্শায় বিদ্যালয়ের মিটিং চলাকালে অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা!

১০০ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় বেনাপোলের মহসিনের যাবজ্জীবন কারাদণ্ড

অভয়নগরের ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *