বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান

বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান

স্ফুলিঙ্গ রিপোর্ট :

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের সার্বিক কার্যক্রম, যাত্রী পারাপার ব্যবস্থা ও সীমান্ত এলাকার নিরাপত্তা পর্যবেক্ষণ করতে সরেজমিন পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান এবং অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে তিনি বেনাপোল ইমিগ্রেশন ভবনে এসে পৌঁছান। এ সময় তিনি আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত পরিস্থিতি, বর্তমান সেবার মান এবং ইমিগ্রেশন পুলিশের নিরাপত্তা ও দায়িত্ব পালন সংক্রান্ত সার্বিক দিক খতিয়ে দেখেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরিদর্শন পর্ব শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসবি প্রধান সারদার নুরুল আমিন জানান, সম্প্রতি প্রতিবেশী রাষ্ট্র ভারত পুনরায় ট্যুরিস্ট ভিসা চালু করায় বাংলাদেশ থেকে প্রচুর ভ্রমণপিপাসু মানুষ ভারতে যাচ্ছেন, পাশাপাশি সেখান থেকেও অনেকে বাংলাদেশে আসছেন। দুই দেশের মধ্যে যাতায়াতকারী এই বিপুলসংখ্যক যাত্রীর নির্বিঘ্ন যাতায়াত ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, বন্দর দিয়ে যাত্রীদের আন্তর্জাতিক মানসম্পন্ন সেবা প্রদান নিশ্চিতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে বেনাপোল ও কলকাতার মধ্যে যাত্রীবাহী ট্রেন যোগাযোগ দ্রুত পুনর্বহাল করার বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে রেল মন্ত্রণালয়ের সচিবকে অবহিত করবেন বলে জানান। ট্রেন সেবা চালু হলে সীমান্ত পারাপাররত হাজার হাজার যাত্রীর যাতায়াত আরও সাশ্রয়ী, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে তিনি মত প্রকাশ করেন।

উচ্চপর্যায়ের এই পরিদর্শনকালে উপস্থিত ছিলেন যশোরের সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাখাওয়াত হোসেন, নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান খান এবং বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সফরকালে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা বেনাপোল চেকপোস্ট দিয়ে বর্তমানে প্রচলিত যাত্রীসেবা ও নিয়মিত ইমিগ্রেশন কার্যক্রম সম্পর্কে এসবি প্রধানকে বিস্তারিত অভিহিত করেন।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

পেশাগত মর্যাদা রক্ষায় যশোরে স্মারকলিপি দিলেন দলিল লেখক সমিতির নেতারা

চাচড়া রায়পাড়ার জিসান চাকুর আঘাতে আহত

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই : মতবিনিময় সভায় উপাচার্য

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ'লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

শার্শায় বিদ্যালয়ের মিটিং চলাকালে অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা!

১০০ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় বেনাপোলের মহসিনের যাবজ্জীবন কারাদণ্ড

অভয়নগরের ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *