বিপিএইচসিডিএ যশোর শাখার দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় মনিরুল ইসলামকে শুভেচ্ছা

বিপিএইচসিডিএ যশোর শাখার দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় মনিরুল ইসলামকে শুভেচ্ছা

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

মাতৃসেবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ) যশোর শাখার দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

গত ১৩ মে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটি ২০২৬ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের কৃতি সন্তান মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। তিনি মাতৃসেবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমার আগে আমরা’র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি যশোর ইউনিটি ক্লাবের একজন সদস্য।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণের কারণে এলাকায় তিনি একজন মানবিক ও সমাজসেবামূলক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। বিশেষ করে যশোরের আলোচিত শিশু আফিয়া ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতা ও সমর্থন দেওয়ায় তার ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

মনিরুল ইসলাম শুভেচ্ছা জানিয়ে সহকর্মীরা বলেন, তার নেতৃত্ব ও অভিজ্ঞতা বিপিএইচসিডিএ যশোর শাখার কার্যক্রমকে আরও গতিশীল করবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *