বাসা থেকে বের হয়ে আর ফেরেনি ১৩ বছরের শিশু তানজিল : ৬ দিন ধরে নিখোঁজ

বাসা থেকে বের হয়ে আর ফেরেনি ১৩ বছরের শিশু তানজিল : ৬ দিন ধরে নিখোঁজ

ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহে টানা ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে তানজিল (১৩) নামের এক স্কুলছাত্র। গত ৫ আগস্ট বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ তানজিল ঝিনাইদহ জেলা শহরের আরাপপুর এলাকার বাসিন্দা মাসুদ রানার ছেলে। সে স্থানীয় ‘রংধনু কিন্ডারগার্টেন’-এর ছাত্র।

নিখোঁজ শিশুর বাবা মাসুদ রানা আকুল কণ্ঠে জানান, গত ৫ আগস্ট সকাল ১১টার দিকে তানজিল বাসা থেকে বের হয়। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে দীর্ঘ খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি। এ ঘটনায় দিশেহারা পরিবারটির পক্ষ থেকে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৩ বছর বয়সী শিশু তানজিলের কোনো সন্ধান পেলে নিকটস্থ থানায় জানাতে অথবা ০১৬৫০-০৫০৫০৪ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদউজ্জামান জানান, “শিশু তানজিল নিখোঁজের ঘটনায় থানায় জিডি অন্তর্ভুক্ত করা হয়েছে। শিশুটিকে দ্রুত উদ্ধার ও তার সন্ধান পেতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।” ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুটাং গ্রেপ্তার

কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিএনপির মতবিনিময়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *