বারান্দীপাড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে ছুরিকাঘাত!

বারান্দীপাড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে ছুরিকাঘাত!

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর শহরের বারান্দীপাড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের অতর্কিত ছুরিকাঘাতে রানা (২৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বারান্দীপাড়া মোল্লাপাড়ার কদমতলা এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আহত রানা যশোর শহরের বেজপাড়া ৮ নম্বর ওয়ার্ডের কালাম সরদারের ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে ৫টার দিকে রানা ব্যক্তিগত কাজে বারান্দীপাড়া মোল্লাপাড়ার কদমতলা এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত কোনো কিছু বুঝে ওঠার আগেই রানার ওপর চড়াও হয়। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে রানার বাম উরুতে সজোরে আঘাত করে মারাত্মক জখম করে তারা। রানার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারী দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, রানার উরুর আঘাতটি বেশ গভীর, তবে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

পেশাগত মর্যাদা রক্ষায় যশোরে স্মারকলিপি দিলেন দলিল লেখক সমিতির নেতারা

চাচড়া রায়পাড়ার জিসান চাকুর আঘাতে আহত

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই : মতবিনিময় সভায় উপাচার্য

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ'লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

শার্শায় বিদ্যালয়ের মিটিং চলাকালে অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা!

১০০ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় বেনাপোলের মহসিনের যাবজ্জীবন কারাদণ্ড

অভয়নগরের ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *