বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় শাহাদাত হোসেন (৭৫) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে জেলার বাঘারপাড়া উপজেলার করিমপুর এলাকায় যশোর-নড়াইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফজরের আজান শুনে শাহাদাত হোসেন নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বের হন। করিমপুর এলাকায় যশোর-নড়াইল মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির অজ্ঞাত গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার কিছুক্ষণ পর নিজ বাড়ি থেকে মসজিদে যাওয়ার সময় সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন নিহত শাহাদাত হোসেনের ছেলে রেজাউল ইসলাম। তিনি কাছে গিয়ে বাবার নিথর দেহ সনাক্ত করেন।

নিহত শাহাদাত হোসেন পেশাগত জীবনে দীর্ঘদিন গাজীপুরের টঙ্গী এলাকার হারবাইদ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় থেকে শিক্ষকতা শেষ করে অবসরে যান। এলাকায় তিনি একজন ধর্মপ্রাণ ও সমাজসেবী মানুষ হিসেবে সুপরিচিত ছিলেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম সড়ক দুর্ঘটনায় সাবেক এই শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িত ঘাতক গাড়িটি সনাক্তকরণসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে 'যশোর রিপোর্টার্স ইউনিটি'র আত্মপ্রকাশ

সার-ডিজেল সংকট ও লোডশেডিং নিরসনে জাতীয় কৃষক-খেতমজুর সমিতির ‘দাবি পক্ষ’

যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন

দড়াটানার নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে বাসি খাবারের রমরমা ব্যবসা!

অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্ত্রী ও স্বজনরা পুলিশ হেফাজতে

বেনাপোল সীমান্তে ভারতীয় পর্যটকের করুণ মৃত্যু

আগামী বছর থেকে সব সরকারি প্রাথমিকে মিড ডে মিল চালু হবে

যশোরে আদালত থেকে বাড়ি ফেরার পথে নারীকে কুপিয়ে জখম!

উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাব যশোরের নির্বাচনের দায়িত্ব নিলেন অ্যাডভোকেট সাবু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *