স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর উপশহরের ঐতিহ্যবাহী ঈদগাহ এবং বিশ্বখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের নামে প্রতিষ্ঠিত ফাইন আর্ট কলেজের স্থায়ী জমি বরাদ্দের জটিলতা নিরসনে স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এলাকার দীর্ঘদিনের ধর্মীয় ও সাংস্কৃতিক চাহিদা মেটাতে স্থান নির্ধারণ ও আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে আজ মঙ্গলবার এই পরিদর্শনের আয়োজন করা হয়।
পরিদর্শনকালে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সংশ্লিষ্ট এলাকার সীমানা এবং জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়াবলী সরাসরি পর্যবেক্ষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এছাড়া সামাজিক ও রাজনৈতিক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম কামাল, স্থানীয় বিএনপি নেতা কাজী আসগার, যুবদল নেতা চুন্নু, বুলবুল, রনি ও ডালিমসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে স্থানীয় হাউজিং এস্টেট কর্মকর্তাবৃন্দ এবং এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা জানান, উপশহর ঈদগাহ এবং এস এম সুলতান ফাইন আর্ট কলেজের জমি সংক্রান্ত দীর্ঘদিনের আইনি ও দাপ্তরিক জটিলতা নিরসনে বড় অগ্রগতি হয়েছে। অতি দ্রুত ঈদগাহ ময়দান এবং ফাইন আর্ট কলেজের নামীয় স্থায়ী জায়গা চূড়ান্তকরণসহ যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ছবি সংগৃহীত।
বিজ্ঞাপন
