প্রেস বিজ্ঞপ্তি
‘প্রেসক্লাব যশোর’-এর দ্বি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করায় নবনির্বাচিত কমিটিকে আনুষ্ঠানিকভাবে যৌথ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে প্রতিবেশী জেলা ‘মাগুরা প্রেসক্লাব’।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মাগুরা প্রেসক্লাবের পক্ষে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিনন্দন বার্তা পাঠানো হয়।
অভিনন্দন বার্তায় পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় জাহিদ হাসান টুকুন এবং সাধারণ সম্পাদক নূর ইসলামসহ বিজয়ী সকল কর্মকর্তা ও কার্যনির্বাহী সদস্যকে মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান সংগঠনটির সভাপতি অধ্যাপক সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
বিজ্ঞাপন
এক বিবৃতির মাধ্যমে মাগুরা প্রেসক্লাব নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, “সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার সংরক্ষণ, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা বিকাশ এবং জনস্বার্থে সত্য ও নির্ভীক সংবাদ পরিবেশনে প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করবে”।
মাগুরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিথুন স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত সব নেতার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়েছে। ছবি সংগৃহীত।
